খীলমুরারী দাগন ভূঁইয়া বাড়ীর চার দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন; রেফার কিং স্টার চ্যাম্পিয়ন

A+ A-

খীলমুরারী দাগন ভূঁইয়া বাড়িতে অনুষ্ঠিত হয়েছে চার দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট। গত রবিবার, এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। খেলায় রেফার কিং স্টার (রাকিব) দল চ্যাম্পিয়ন হয়েছে, আর সোলজার্স (হৃদয়) দল রানারআপের গৌরব অর্জন করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক এম আলতাফ হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাশেম (মমিন), বেলায়েত উল্লাহ, মোহাম্মদ ইসলাম, মোঃ শাহজাহান মিয়া এবং নুরুল আলম (নুরু)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলমগীর, আর পুরো আয়োজনটি সঞ্চালনা করেন নাজমুল হোসেন। নজরুল ইসলাম আদিম এই টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।

খেলা শেষে প্রধান অতিথি এম আলতাফ হোসেন ভূঁইয়া সুন্দর ও সুষ্ঠুভাবে টুর্নামেন্ট সম্পন্ন হওয়ায় আয়োজক ও অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। এরপর অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

This theme has been Customized by codecloc - Your Next IT Solution

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন