অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি দিদারুল আলম মিয়াজী। তার অনুপ্রেরণামূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য নবীন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। তিনি বলেন, "শিক্ষাজীবন শুধু ভালো ফলাফল অর্জনের মাধ্যম নয়, বরং এটি একজন মানুষকে পরিপূর্ণ করে তোলে।" তিনি আরও বলেন, "কলেজের এই নতুন জীবন তোমাদের সামনে অপার সম্ভাবনার দুয়ার খুলে দেবে। তোমরা শুধু পড়াশোনার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখবে না, বরং খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং অন্যান্য সহ-পাঠ্য কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেবে।"
মিয়াজী শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের ওপর জোর দেন এবং জানান যে, কলেজ কর্তৃপক্ষ মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর, যাতে শিক্ষার্থীরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভার সাবেক যুগ্ম আহ্বায়ক কামরান সরোয়ারদী, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, এবং বারইয়ারহাট কলেজের সভাপতি খন্দকার শরিফুল ইসলাম বাদশা। গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি অনুষ্ঠানকে আরো আলোকিত করে তোলে।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে নবীন বরণ অনুষ্ঠান শেষ হয়, যা সকলের মনে এক বিশেষ স্মৃতি রেখে যায়।
