চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব নুরুল আমিন চেয়ারম্যানের ধানের শীষ প্রতীকের সমর্থনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মিরসরাইয়ের জোরারগঞ্জ বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত বক্তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে প্রার্থীর বিভিন্ন উন্নয়নমূলক অঙ্গীকার তুলে ধরেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি জোরারগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে ধানের শীষের পক্ষে প্রচারণা চালায়। এতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
