মিরসরাইয়ে তারুণ্য সংঘের ২৯ বছর পূর্তি ও ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণ সম্পন্ন

A+ A-

মীরসরাইয়ের বারিয়ার হাট ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ক্রীড়া উৎসবের পুরুষ্কার বিতরনী,শিক্ষা সামগ্রী, শীতবস্ত্র বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পূর্ণ হয়েছে। মিরসরাই প্রতিনিধি বাবুল মিয়া। তারুণ্য সংঘের সভাপতি খন্দকার মোহাম্মদ শামস এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক রায়হান উদ্দীন সোহেল ও সাংগঠনিক সম্পাদক সাইদুল মিয়াজির যৌথ পরিচালনায় উক্ত অনুষ্ঠান সুশৃঙ্খল ভাবে সম্পূর্ণ হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর বি এন পি"র সাবেক আহবায়ক জনাব দিদারুল আলম মিয়াজি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর বি এন পির আহবায়ক জনাব মাঈন উদ্দিন লিটন, সাবেক যুগ্ম আহবায়ক জহিরুল হক খন্দকার, সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন।জোরারগঞ্জ থানা জামায়েতে ইসলামীর নেতা জনাব রিদোয়ান উল্ল্যাহ।উত্তর জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক জনাব সারোয়ার হোসেন রুবেল।হিংগুলী ইউনিয়ন কৃষকদল সভাপতি সাইফুল ইসলাম ফারুক, তারুণ্য সংঘের উপদেষ্টা মুমিনুল হক ভূঁইয়া, আজাদ ভূঁইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত খেলায় চ্যাম্পিয়ান হয় FDF বাংলাবাজার ও রানার্স আপ হয় বারইয়ারহাট পৌরসভা ছাত্রদল একাদশ। তারুণ্য সংঘের প্রচার সম্পাদক কাজি ইমনের সন্ঞ্চালনায় খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন ক্রীড়া সম্পাদক বোরহান। এতে তারুণ্য সংঘের সকল সদস্য উপস্থিত ছিলেন।

This theme has been Customized by codecloc - Your Next IT Solution

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন