মীরসরাই থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

A+ A-

মাদক, সন্ত্রাস, ইভটিজিং এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ দমনে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিয়ে মীরসরাই থানায় অনুষ্ঠিত হলো 'ওপেন হাউজ ডে'। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মীরসরাই থানা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় রাজনীতিবিদ এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নোমান আহম্মদ পিপিএম। তিনি তাঁর বক্তব্যে বলেন, "মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কেবল পুলিশের একার পক্ষে সফলতা সম্ভব নয়। অপরাধ প্রতিরোধে প্রত্যেক নাগরিককেই নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।"

​মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস আই জাহেদুল ইসলাম আরমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীরসরাই পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শিহাব উদ্দিন, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাহেদ হোসেন, মীরসরাই উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হক নিজামী, সাবেক সভাপতি বিপুল দাশ, নিজামপুর সংঘরাজ বৌদ্ধ ভিক্ষু সমিতির মহাসচিব শ্রীমৎ শাসনবংশ মহাথের, মীরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন, উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ এবং মীরসরাই পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আহম্মেদসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

​উপস্থিত ব্যক্তিবর্গ এলাকার বর্তমান সমস্যাগুলো যেমন—মাদকের বিস্তার, শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা, কিশোর অপরাধ এবং সড়কে শৃঙ্খলার অভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

​মীরসরাইকে একটি মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে ওসি আতিকুর রহমান বলেন, "এই লক্ষ্যে পুলিশের পাশাপাশি এলাকাবাসীর সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। মাদক ও সন্ত্রাস প্রতিরোধে পুলিশ-জনতার একযোগে কাজ করার কোনো বিকল্প নেই।"

​'ওপেন হাউজ ডে' ছাড়াও মীরসরাই থানা এলাকায় পূজা উদযাপন কমিটির সঙ্গেও একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই ধরনের জনসম্পৃক্ততামূলক কার্যক্রমের মাধ্যমে পুলিশ এবং জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
This theme has been Customized by codecloc - Your Next IT Solution

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন