সব বন্ধ, শুধু ৪ জেলায় বিএনপির কার্যালয় খোলা

A+ A-
ফাইল ছবি

২৮ অক্টোবরের মহাসমাবেশের পর থেকে গত এক মাস ধরে ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বন্ধ রয়েছে।সারাদেশে বিএনপির চারটি জেলায় দলের কোনো কার্যালয় নেই। বাকি ৫৬টি জেলায় কার্যালয় বন্ধ রয়েছে দলটির।

বিএনপির নেতা-কর্মীরা বলছেন, কার্যালয় ঘিরে পুলিশের পাহারা, টহল অথবা গোয়েন্দাদের তৎপরতা থাকে, গ্রেপ্তার আতঙ্ক, নেতা-কর্মীরা আত্মগোপনের কারণে এসব কার্যালয় খোলা সম্ভব হচ্ছে না। 

৬৪ জেলাসহ বিএনপির সাংগঠনিক জেলা মোট ৮২টি। বিভাগীয় শহরগুলোর মহানগর কার্যালয় যেমন আছে, তেমনি রয়েছে জেলা কার্যালয়। কোথাও কোথাও বড় জেলা সাংগঠনিকভাবে উত্তর ও দক্ষিণে বিভক্ত। ৮০টি সাংগঠনিক জেলার মধ্যে ৭২টির কার্যালয়ই বন্ধ। চারটিতে দলের কার্যালয় নেই, চারটিতে খোলা। যে চার জেলায় বিএনপির কার্যালয় খোলা পাওয়া গেছে তা হলো ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুষ্টিয়া ও মেহেরপুর। 

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, গ্রেপ্তার ও নির্যাতনের ভয়ে বিএনপির নেতা-কর্মীরা কার্যালয়ে যেতে পারছেন না। তবে কাজ করছেন। এই অবস্থার অবশ্যই পরিবর্তন আসবে।

This theme has been Customized by codecloc - Your Next IT Solution

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন