এক ফোনে প্রাণ বাঁচল ২৯ জনের

A+ A-


এক ফোনে ২৯ জেলের প্রাণ বাঁচল। উত্তাল সমুদ্রে জেলেদের নিয়ে একটি ট্রলার ডুবে যায়। তারপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ তথ্য পেয়ে জেলেদের উদ্ধার করে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।

আনোয়ার সাত্তার বলেন, চট্টগ্রামের বাঁশখালীর শেখের খাল বাজার এলাকা থেকে ‘রহমতই ইলাহী’ নামের একটি ফিশিং ট্রলার গত ১৫ সেপ্টেম্বর রাতে মাছ ধরার উদ্দেশে ২৯ জেলেকে নিয়ে পটুয়াখালী জেলার মায়ার চর এলাকায় যায়। ১৭ সেপ্টেম্বর রাতে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। ২০ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে চর তুফানিয়া নামক এলাকায় ট্রলারটি ডুবে যেতে থাকে। পরে রাত ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ তথ্য পেয়ে কোস্ট গার্ডের সিকিউরিটি স্টেশন আন্ধারমানিক, বিসিজি স্টেশন নিজামপুর এবং বিসিজি আউটপোস্ট রাঙ্গাবালী স্টেশনের সদস্যরা অপারেশন চালিয়ে জেলেদের নিরাপদে উদ্ধার করেন।

তিনি বলেন, অপর একটি মাছ ধরার ট্রলারের সহায়তায় বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্ধারকারী দল ২৯ জেলেকে বহস্পতিবার দুপুরে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারের সময় সমুদ্র উত্তাল এবং আবহাওয়া খারাপ ছিল। জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার দেওয়া হয়েছে। বর্তমানে সকলে সুস্থ অবস্থায় রয়েছেন। পরে তাদেরকে বোট মালিকের কাছে পটুয়াখালীর গলাচিপা এলাকায় হস্তান্তর করা হয়।

This theme has been Customized by codecloc - Your Next IT Solution

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন