মুক্তির আগেই ১০০ কোটি রুপিতে বিক্রি হলো যে দক্ষিণি সিনেমা

A+ A-


‘সুরিয়া ৪২’ সিনেমার পোস্টার | 
আইএমডিবি থেকে নেওয়া


কয়েক বছর ধরেই যেন স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন সুরিয়া। একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন, পেয়েছেন ভারতের জাতীয় পুরস্কারও। তাই এই দক্ষিণি তারকার নতুন সিনেমা নিয়ে দর্শক তো বটেই, প্রযোজকদেরও উৎসাহ থাকবে বলাই বাহুল্য। তবে সেটা এতটাই যে মুক্তির আগেই সুরিয়ার নতুন সিনেমার হিন্দি সত্ত্ব ১০০ কোটি রুপিতে বিক্রি হয়েছে।

সুরিয়াছবি : | 
সংগৃহীত


শিবা পরিচালিত ছবিটির শুটিং চলছে এখন। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটির প্রাথমিক নাম রাখা হয়েছে ‘সুরিয়া ৪২’। বড় বাজেটের সিনেমাটি নিয়ে অনেক দিন থেকেই দর্শকেরা অপেক্ষায় রয়েছেন। এরই মধ্যে ছবিটির ৬০ শতাংশ শুটিং শেষ হয়েছে। আগামী মার্চ মাসের মধ্যে শুটিং শেষে চলতি বছরই মুক্তি পাওয়ার কথা সিনেমাটির।

দিশা পাটানি

এবার জানা গেল, ১০০ কোটি রুপিতে বহুল প্রতীক্ষিত সিনেমাটির হিন্দি সত্ত্ব কিনেছেন প্রযোজক জয়ন্তলাল গাদা। এ ছাড়া তাঁর প্রযোজনা সংস্থা সিনেমাটির ডিজিটাল, টিভি ও প্রেক্ষাগৃহে পরিবেশকের সত্ত্বও কিনেছে। তবে সবই সিনেমাটির হিন্দি সংস্করণের সত্ত্ব।

সিনেমায় সুরিয়ার বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি।
চলতি বছর ‘সুরারাই পোতরু’র হিন্দি রিমেক মুক্তি পাওয়ার কথা। এই সিনেমায় অভিনয় করেই গত বছর ভারতের জাতীয় পুরস্কার পান সুরিয়া। তবে হিন্দি রিমেকে তাঁর চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। ছবিটিতে অবশ্য সুরিয়া অতিথি চরিত্রে অভিনয় করবেন।



This theme has been Customized by codecloc - Your Next IT Solution

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন